চট্টগ্রাম ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মানবিক সহায়তায় এগিয়ে এল মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)

৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ৩০০ পরিবার পেল শীতবস্ত্র

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির মহাপরিচালকের ভিশন— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”— বাস্তবায়নে বাহিনীর সদস্যরা সর্বদা বদ্ধপরিকর।
এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠে সীমান্তবর্তী এলাকার ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিজিবি কর্তৃপক্ষের বিশ্বাস, প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই শীতবস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে মানবকল্যাণে বিজিবির এই ইতিবাচক ও মানবহিতৈষী উদ্যোগে স্থানীয় জনগণ ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিজিবি সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানবিক সহায়তায় এগিয়ে এল মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)

৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ৩০০ পরিবার পেল শীতবস্ত্র

আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬