চট্টগ্রাম ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ওয়াজ মাহফিলের হিসাব নিয়ে বিরোধের জেরে ঢাকারপাড়া মোড়ে হামলায় প্রাণ গেল যুবদল নেতার

পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত, গুরুতর আহত আরও একজন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আল আমিন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদ প্রত্যাশী হিসেবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান নিশ্চিত করেছেন।

স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের একটি মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের দানকৃত অর্থের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর হোসেন। এই হিসাব-সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে ইয়ানূরের বিরোধ শুরু হয়।

বিষয়টি কেন্দ্র করে গ্রামবাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি একপর্যায়ে মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।
বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর তার বন্ধু আল-আমিনকে সঙ্গে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন।

পথে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানূর হোসেনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, নিহত ইয়ানূর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়াজ মাহফিলের হিসাব নিয়ে বিরোধের জেরে ঢাকারপাড়া মোড়ে হামলায় প্রাণ গেল যুবদল নেতার

পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত, গুরুতর আহত আরও একজন

আপডেট সময় : ০২:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬