চট্টগ্রাম ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২৬ লাখ টাকার বেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জয়পুরহাটে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটে আবারও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও বিএসটিআই অনুমোদনবিহীন যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৭ হাজার ৪৮৫ টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর উপজেলার মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়কের পাশে একটি মার্কেটের গোডাউন থেকে এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এ বিষয়ে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে জয়পুরহাট সদর উপজেলার মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়কের পাশে অবস্থিত একটি গোডাউনে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশে একটি বিশেষ টহল দল ওই গোডাউনে অভিযান চালায়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ অবৈধ একেএল-ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর ৩ জিআর বিষ-১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্তের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২৬ লাখ টাকার বেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জয়পুরহাটে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ

আপডেট সময় : ০২:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬