মাদকমুক্ত সমাজ গড়তে গোপালগঞ্জে ক্রীড়ার মাধ্যমে সচেতনতামূলক উদ্যোগ
গোপালগঞ্জে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নবী নেওয়াজ।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।
এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।














