চট্টগ্রাম ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আমতলী, তালতলী ও কলাপাড়ার ৯০ জন বীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ

আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও বীজ উৎপাদনে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলী উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ প্রশিক্ষণে আমতলী, তালতলী ও কলাপাড়া উপজেলার বীজ দলের মোট ৯০ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এবং বিএডিসি বরগুনার সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম ও আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়তুজ্জামান মিরাজ।

প্রশিক্ষণে উন্নত বীজ উৎপাদন, সংরক্ষণ পদ্ধতি, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ এবং কৃষকদের বাস্তবভিত্তিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও টেকসই হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএডিসি আমতলীর উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আমতলী, তালতলী ও কলাপাড়ার ৯০ জন বীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ

আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬