চরমাজারদিয়া বিওপি এলাকায় দুঃস্থদের পাশে দাঁড়াল বর্ডার গার্ড বাংলাদেশ
রাজশাহীতে ১ বিজিবি’র উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া | রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় শীতার্ত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় রাজশাহী জেলার চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতপ্রবণ এই এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এ উদ্যোগ গ্রহণ করে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। এতে স্থানীয়দের সঙ্গে বিজিবি’র পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি বলেন,“আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি’র এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















