চট্টগ্রাম ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

হাজারো মানুষের অংশগ্রহণে মুরাদনগরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল; আসিফ মাহমুদের মিথ্যাচারের প্রতিবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে আসিফের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

এ.কে. পলাশ
  • আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে. পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে বিএনপির সাবেক জনপ্রিয় নেতা ও পাঁচবারের এমপি,সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার কুরুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদ মার্কেট থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে শেষ হয়। হাজার হাজার নারী-পুরুষ, তরুণ-তরুণী, আলেম-ওলামা ও হিন্দু ধর্মাবলম্বীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিক্ষোভকারীরা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে এবং জামায়াতে ইসলামীর সঙ্গে তার সম্পর্কযুক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন। বিএনপির নেতারা বলেন, “আসিফ মাহমুদের অপকর্ম আড়াল করতে কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।”
বিক্ষোভ সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তৌহিদুর রহমান বলেন, “কায়কোবাদের বিরুদ্ধে আসিফ মাহমুদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচারের আওতায়। তবে আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে অভ্যস্ত।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, “কায়কোবাদ মুরাদনগরের উন্নয়নের প্রতীক। অতীতে তার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বর্তমানে আসিফ মাহমুদ নিজের দুর্নীতি আড়াল করতে নতুন ষড়যন্ত্র করছে। আমরা এটি সহ্য করব না।”

বিক্ষোভকারীরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানান, আসিফ মাহমুদকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাজারো মানুষের অংশগ্রহণে মুরাদনগরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল; আসিফ মাহমুদের মিথ্যাচারের প্রতিবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে আসিফের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬