চট্টগ্রাম ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বোচাগঞ্জ ও বিরল উপজেলায় পৃথক অভিযানে মালিকবিহীন ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দিনাজপুরে ৪২ বিজিবির বিশেষ অভিযানে বোচাগঞ্জ ও বিরল থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০২:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. আরফান আলী | দিনাজপুর প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি পৃথক দুটি স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৪২ বিজিবির পরমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৮-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিন রাত ৮টা ৪০ মিনিটে এনায়েতপুর বিওপি’র একটি টহল দল দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২১/১২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৈইকুরি শালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার হওয়া মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বোচাগঞ্জ ও বিরল উপজেলায় পৃথক অভিযানে মালিকবিহীন ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দিনাজপুরে ৪২ বিজিবির বিশেষ অভিযানে বোচাগঞ্জ ও বিরল থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় : ০২:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬