চট্টগ্রাম ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাদ থেকে নামার চেষ্টায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী আলিফের

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত, এলাকায় শোক

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ হাসান (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে সাফিয়াতুল উম্মাহ হিফজ মডেল মাদ্রাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদ্রাসার ছাদে অবস্থানকালে অসাবধানতাবশত আলিফ নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলিফ হাসান কালিয়াকৈর উপজেলার কৌসাগুড়ি এলাকার বাসিন্দা শহীদ শাহর আলীর ছেলে। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
ঘটনার পর নিহত শিক্ষার্থীর পরিবার ও অন্যান্য অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “আলিফ হাসানকে তার বাবা-মা মাদ্রাসায় ভর্তি করেছিলেন। এর আগে সে কয়েকবার মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। বুধবার সকালে ছাদ থেকে একটি পাইপ ধরে নামার চেষ্টা করার সময় সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাদ থেকে নামার চেষ্টায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী আলিফের

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত, এলাকায় শোক

আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬