চট্টগ্রাম ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ

আশাশুনি সরকারি কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কার বিতরণ

এস, এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস,এম মোস্তাফিজুর রহমান |
আশাশুনি,সাতক্ষীরাঃ

আশাশুনি সরকারি কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

গত ৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। উদ্বোধনী দিনে কলেজের ছাত্রছাত্রীরা দৌড়, লাফ, চাকতি ও গ্লোব নিক্ষেপ, স্লো সাইকেল রেস এবং চেয়ার সিটিংসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ক্রিকেট প্রতিযোগিতা। খেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের সমন্বয়ে গঠিত দল ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে অনার্স ও ডিগ্রি শ্রেণির ছাত্রদের সমন্বয়ে গঠিত দল ১৫৬ রান করে জয় লাভ করে।

৬ জানুয়ারি সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় অনার্স ও ডিগ্রি একাদশ ১-০ গোলে একাদশ ও দ্বাদশ শ্রেণির একাদশকে পরাজিত করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম ও স্টাফ কাউন্সিল সেক্রেটারি প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন। কলেজের সকল শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জি.এম. আক্তারুজ্জামান প্রিন্স ও ইমরান হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলা ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ

আশাশুনি সরকারি কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬