চট্টগ্রাম ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

এসএসসি ২০২৬ ব্যাচের ১০ শিক্ষার্থীর মাঝে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু | আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

টাকা বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ সাঈদ খোকন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মাহমুদ ও শিক্ষক মো. কাওছার প্রমুখ।
সহায়তা পাওয়া শিক্ষার্থী সানজীদা আক্তার বলেন, আমাদের মতো দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা পাওয়ায় এখন আমাদের শিক্ষা জীবন চালিয়ে যাওয়া সহজ হবে।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, অসহায় মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান করায় জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সবাই যদি এভাবে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, তাহলে কোনো শিক্ষার্থী ঝরে পড়বে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এসএসসি ২০২৬ ব্যাচের ১০ শিক্ষার্থীর মাঝে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬