চট্টগ্রাম ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঢাকা মেডিকেলে দীর্ঘ চিকিৎসার পর মৃত্যু, ঘটনায় চারজন গ্রেপ্তার

বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

মাহামুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে বন্ধক রাখা একটি মোবাইল ফোন ছাড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালক সোহান (২১) মারা গেছেন। তিনি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে এবং পেশায় অটোবাইক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান তার সহযোগী আলিমকে সঙ্গে নিয়ে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলতে গেলে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সোহান ও আলিম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সোহান মারা যান।
সোহানের মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় অপরাধ ও সহিংসতা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা মেডিকেলে দীর্ঘ চিকিৎসার পর মৃত্যু, ঘটনায় চারজন গ্রেপ্তার

বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬