চট্টগ্রাম ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫০তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্বাচনী ব্যবস্থাপনায় কড়াকড়ির ঘোষণা

এবিএমএস রেজিস্ট্রেশন ছাড়া নির্বাচনী ডিউটি নয়: আনসার মহাপরিচালক

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় নির্বাচনে এবিএমএস (ABMS) রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না—এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৫০তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহাপরিচালক বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এজন্য এবিএমএস রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও জানান, বাহিনীর পুরাতন ও অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতাকে নির্বাচনী দায়িত্বে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা নির্বাচন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।
এছাড়া, নির্বাচন ব্যবস্থাপনাকে আধুনিক ও নিরাপদ করতে ভোটকেন্দ্রভিত্তিক একটি অটোমেশন সফটওয়্যার চালু করা হয়েছে, যেখানে কোনো ধরনের অনিয়ম বা হস্তক্ষেপের সুযোগ থাকবে না বলে জানান তিনি।
অনুষ্ঠান উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
এ সময় অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫০তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্বাচনী ব্যবস্থাপনায় কড়াকড়ির ঘোষণা

এবিএমএস রেজিস্ট্রেশন ছাড়া নির্বাচনী ডিউটি নয়: আনসার মহাপরিচালক

আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬