চট্টগ্রাম ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ভক্তিময় পরিবেশে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজনে হাজারো ভক্তের সমাগম

রাউজানের ছিটিয়াপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ সুনতানপুর ছিটিয়াপাড়া সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক তিথি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবকে কেন্দ্র করে পুরো মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশে পরিণত হয়।
মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, ধর্মীয় সংগীতানুষ্ঠান, মহতী ধর্মসভা, ধর্মীয় আলোচনা, ভাগবত পাঠ, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ভোগরতি কীর্তন, রাজভোগ নিবেদন, পুরস্কার বিতরণ এবং অন্নপ্রসাদ বিতরণ।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি তপন তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রাজু দাশ গুপ্ত এবং সহ-সাধারণ সম্পাদক ছিলেন সুজন দাশ গুপ্ত।

সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ডা. রাখাল দাশ গুপ্তের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানস দাশ গুপ্ত, দীপু চক্রবর্ত্তী, অমল দাশ গুপ্ত, মিলন দাশ গুপ্ত, নারায়ণ দাশ গুপ্ত, শিবু প্রসাদ দাশ গুপ্ত, বরুণ দাশ গুপ্ত ও অমর দাশ গুপ্ত।
এ ছাড়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ গুপ্ত, সহ-সাধারণ সম্পাদক উত্তম দাশ গুপ্ত এবং অর্থ সম্পাদক পিংক দাশ গুপ্তসহ অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মহোৎসবে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভক্তিময় পরিবেশে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজনে হাজারো ভক্তের সমাগম

রাউজানের ছিটিয়াপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

আপডেট সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬