চট্টগ্রাম ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

একদিনের বিরতির পর রাজশাহীতে পুনরায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

রাজশাহীতে পুনরায় শুরু মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমছে

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১১:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া | রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে একদিনের বিরতির পর আবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে চার দিন ধরে চলা শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি, ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র, এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে আজ রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল ৩১ ডিসেম্বর। টানা চার দিন শৈত্যপ্রবাহ চলার মধ্যে গত শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর রববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। ভোরে কুয়াশা ও হালকা বৃষ্টির পর দুপুরে রোদ ওঠার সম্ভাবনা ছিল। আজ বেলা ১১টা পর্যন্ত রোদ ওঠেনি, চারপাশ কুয়াশাচ্ছন্ন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানিয়েছেন, গতকালের তুলনায় আজ ২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

একদিনের বিরতির পর রাজশাহীতে পুনরায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

রাজশাহীতে পুনরায় শুরু মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমছে

আপডেট সময় : ১১:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬