চট্টগ্রাম ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দত্তপাড়া ইউনিয়নে উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, জামান মোল্লার প্রতিশ্রুতি: “নির্বাচিত হলে কোনো অন্যায় হবে না”

মাদারীপুর শিবচরে নির্বাচনী উঠান বৈঠকে জামান মোল্লা: “আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না”

গোলাম মওলা
  • আপডেট সময় : ০৮:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা | মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সিবাড়িতে সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। বৈঠকের সভাপতিত্ব করেন এমদাদ মুন্সি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

উঠান বৈঠকে বক্তারা বলেন,দত্তপাড়া ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জামান মোল্লাকে বিজয়ী করা হবে। তারা জোর দিয়ে বলেন, এবারের ভোট প্রতীকের রাজনীতি নয়, ব্যক্তি ও যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে। বক্তারা আরও আশ্বাস দেন, জামান মোল্লা শুধু সংসদ সদস্য নয়, ভবিষ্যতে মন্ত্রী হিসেবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বক্তব্যে সাবেক মেম্বার বজলুর রহমান বলেন, “আমার ৫০ বছরের জীবনে জামান মোল্লার মতো উদার ও সৎ মানুষ দেখিনি। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো।”

কোহিনূর হাওলাদার বলেন, “জামান মোল্লা অত্যন্ত মিশুক ও যোগ্য ব্যক্তি। তিনি ছোট-বড় সবার কথা শোনেন এবং মানুষের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকেন।”

শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। জামান মোল্লাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “আপনাদের ভালোবাসা ও উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ। আমি শুধু আপনাদের ভোট চাই। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, তাহলে মনে করবেন আপনাদের ভাই সংসদে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। নির্ভয়ে ভোট দেবেন। নির্বাচিত হলে শিবচরে কোনো অন্যায় হতে দেব না—এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহান সাজু মোল্লা, সাবেক মেম্বার বজলুর রহমান, কাজল রেখা, মাসুদ দারোগা, কোহিনূর চেয়ারম্যান, পান্নু বাওয়ালি, জাহাঙ্গীর হাওলাদার, মোতাহার হোসেন ব্যাপারি, শিশু সরদার, হাজী মোতাহার হোসেন ব্যাপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দত্তপাড়া ইউনিয়নে উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, জামান মোল্লার প্রতিশ্রুতি: “নির্বাচিত হলে কোনো অন্যায় হবে না”

মাদারীপুর শিবচরে নির্বাচনী উঠান বৈঠকে জামান মোল্লা: “আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না”

আপডেট সময় : ০৮:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬