কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন, পেশাগত কল্যাণে নিবেদিত
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন সভাপতি বাহার, সাধারণ সম্পাদক জীবন
- আপডেট সময় : ১১:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের জন্য কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সময় টেলিভিশনের বাহার রায়হান সভাপতি এবং এটিএননিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ফোরামের সাধারণ সভায় ২০২৬-২৭ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সদ্য বিদায়ী সভাপতি একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন সভার পরিচালনা করেন।নতুন কমিটির অন্যান্য নির্বাচিত পদাধিকারীগণ হলেন:
- সহ-সভাপতি: আবুল খায়ের (আরটিভি)
- দিল রুবাইয়াৎ সৌরভী (চ্যানেল ওয়ান)
- যুগ্ম-সম্পাদক: জাহিদুর রহমান (চ্যানেলটোয়েন্টিফোর)
- সৈয়দ আহসান হাবীব পাখী (চ্যানেল নাইন)
- সাংগঠনিক সম্পাদক: শাকিল মোল্লা (দীপ্ত টিভি)
- দফতর সম্পাদক: রাজিব সাহা (চ্যানেল এস)
- অর্থ সম্পাদক: রফিকুল ইসলাম (এসএ টিভি)
- গ্রন্থনা-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক: মো: হুমায়ূন কবির মানিক (বিজয় টিভি)
- প্রচার সম্পাদক: আবুল কালাম রুবেল মজুমদার (নাগরিক টিভি)
- ক্রীড়া সম্পাদক: মো: মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি)
- শিক্ষা-প্রশিক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক: মহিউদ্দিন ভূইঁয়া (জিটিভি)
- তথ্য-প্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক: আবদুল্লাহ আল মারুফ (স্টার টেলিভিশন)
- নির্বাহী সদস্যরা হলেন: খালেদ সাইফুল্লাহ (এখন টিভি),
- সাইফ উদ্দিন রনি (গ্লোবাল টেলিভিশন)
- আবু মুসা (মাইটিভি)
- তানভীর দিপু (ইনডিপেনডেন্ট টেলিভিশন)
- সুমন কবির (দেশ টেলিভিশন)
- মাহফুজ নান্টু (এনটিভি)
- রেজাউল করিম রাসেল (এশিয়ান টিভি)।
- সদস্যরা হলেন: মিজানুর রহমান মিনু (আনন্দ টিভি)
- সাহাব উদ্দিন আহম্মেদ (মোহনা টেলিভিশন)
- আমির হোসেন (চ্যানেল এস)
- মো: মাঈন উদ্দিন (গাজী টিভি), আবুল খায়ের
- আশিক (বাংলা ভিশন টেলিভিশন)
- আবুল আলী (গ্রীণ টিভি)।
ফোরামের নতুন কমিটি আগামী এক বছরের জন্য টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।














