চট্টগ্রাম ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

তীব্র শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিতে

শীতের তীব্রতায় কাঁপছে উত্তরাঞ্চল: ঠাকুরগাঁও-পঞ্চগড়ে অসহায় মানুষের দুর্ভোগ চরমে

. আরফান আলী
  • আপডেট সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে জেঁকে বসেছে প্রচণ্ড শীত ও তীব্র শৈত্যপ্রবাহ। কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, কনকনে ঠান্ডা ও হালকা কুয়াশায় জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে দিন দিন। দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশা ও ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ কাজের অভাবে অলস সময় কাটাচ্ছে। এতে তাদের আয়ের পথ সংকুচিত হয়ে পড়েছে এবং ঋণগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ভোরবেলা ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। শীতের এই তীব্রতায় ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারগুলো সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে।
এ অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে সীমিত পরিসরে কম্বল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দাতব্য ও সামাজিক সংগঠন তৃণমূল পর্যায়ে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। তবে স্থানীয়দের দাবি, শীতের তীব্রতা বাড়তে থাকায় আরও বেশি সহায়তা জরুরি হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তীব্র শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিতে

শীতের তীব্রতায় কাঁপছে উত্তরাঞ্চল: ঠাকুরগাঁও-পঞ্চগড়ে অসহায় মানুষের দুর্ভোগ চরমে

আপডেট সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬