চট্টগ্রাম ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

তারাকান্দায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও মারধর, আহত ৫

মোঃ আলমগীর হোসেন
  • আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আলমগীর হোসেন | ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারের বাড়িঘরে হামলা ও মারধরের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মোস্তাক মিয়ার বাড়িতে গত ২৪ ডিসেম্বর পূর্ব বিরোধের জেরে নাজমুল হক (৪৫)-এর নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে পরিবারের সদস্যদের আহত করা হয়।

হামলায় আহতরা হলেন— আশরাফুজ্জামান রিপন, দুলাল হোসেন, আনোয়ার হোসেন, রাজু মিয়া ও সাকিব মিয়া। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আশরাফুজ্জামান রিপনকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোস্তাক মিয়া বাদী হয়ে অভিযুক্ত নাজমুল হকসহ ২৪ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
তারাকান্দা থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

তারাকান্দায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও মারধর, আহত ৫

আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬