চট্টগ্রাম ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফলাফল আগে নির্ধারিত অভিযোগে পরীক্ষার্থীদের অংশগ্রহণ বর্জন, প্রার্থী সংকটে স্থগিত পরীক্ষা

মোহনপুরে নিয়োগ পরীক্ষার নামে নাটক: ফলাফল আগেই চূড়ান্ত, প্রার্থীদের বিক্ষোভে পরীক্ষা স্থগিত

মোঃ গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম কিবরিয়া | রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় চাকরি নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। পূর্বনির্ধারিত ফলাফল ও প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

জানা যায়, গত ৩ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে দুটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষার জন্য মোট ৩০ জন চাকরি প্রার্থীকে প্রবেশপত্র প্রদান করা হয়। তবে নিয়োগের ফলাফল আগে থেকেই চূড়ান্ত এবং নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

চাকরি প্রার্থীদের অভিযোগ, মাদ্রাসার সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রশ্নপত্র ফাঁসসহ লিখিত ও ভাইভা পরীক্ষার নামে একটি ‘নাটক’ সাজানো হয়েছিল। বিষয়টি জানাজানি হলে অধিকাংশ প্রার্থী পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন।
ফলে নির্ধারিত দিনে মাত্র ৫ জন প্রার্থী পরীক্ষায় উপস্থিত হন। প্রার্থী সংকট দেখা দেওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জানান, আইনানুগ প্রক্রিয়ায় দুটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং ৩০ জন আবেদন করেছিলেন। কিন্তু পরীক্ষার দিনে উপস্থিত প্রার্থী কম থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ভাইভা বোর্ডে তিনি কিংবা মাদ্রাসা সভাপতি কেউই থাকবেন না।
তবে স্থানীয় সচেতন মহল ও চাকরি প্রার্থীরা এটিকে একটি সুপরিকল্পিত কৌশল বলে মন্তব্য করেছেন। তারা এই নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফলাফল আগে নির্ধারিত অভিযোগে পরীক্ষার্থীদের অংশগ্রহণ বর্জন, প্রার্থী সংকটে স্থগিত পরীক্ষা

মোহনপুরে নিয়োগ পরীক্ষার নামে নাটক: ফলাফল আগেই চূড়ান্ত, প্রার্থীদের বিক্ষোভে পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬