চট্টগ্রাম ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সোনারগাঁয়ের জামপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত দোয়া মাহফিল

জামপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ সজিব মিয়া
  • আপডেট সময় : ১১:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফ মেম্বার ও ওসমান মেম্বার, বিএনপি নেতা শহিদুল্লাহ সরকার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মামুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন শিকদার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যার আদর্শ আজও বিএনপির রাজনীতিকে পথ দেখায়।

তিনি বলেন, বিএনপির আদর্শে চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান নেই। ধানের শীষের আদর্শ ধারণ করেই তিনি রাজনীতি করেছেন এবং ভবিষ্যতেও সেই আদর্শে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনারগাঁয়ের জামপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত দোয়া মাহফিল

জামপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬