চট্টগ্রাম ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ২৪ জন, আপিলের সুযোগ ১১ জানুয়ারি পর্যন্ত

গোপালগঞ্জের ৩ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগিত

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ১১:১৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল এবং ২ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঋণ খেলাপি থাকা এবং প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।

গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ) মোট ১৩টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ও আশরাফুল আলম, এবি পার্টির মোঃ প্রিন্স আল আমিন এবং গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মোঃ কাবির মিয়ার মনোনয়ন বাতিল করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসনে জমা পড়ে ১৩টি মনোনয়নপত্র। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল), রনি মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ) ও উৎপল বিশ্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে মোট ১২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ এবং স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ২৪ জন, আপিলের সুযোগ ১১ জানুয়ারি পর্যন্ত

গোপালগঞ্জের ৩ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগিত

আপডেট সময় : ১১:১৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬