চট্টগ্রাম ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে আনা হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে

যুক্তরাষ্ট্রের অভিযানে আটক মাদুরো, নিউইয়র্কে পৌঁছেছে তাকে বহনকারী উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৩:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী একটি উড়োজাহাজ নিউইয়র্কে পৌঁছেছে। নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে বিমানটি অবতরণ করে।

স্থানীয় সংবাদমাধ্যমে আল-জাজিরা জানিয়েছে, উড়োজাহাজটির দরজার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বার্তা সংস্থা রয়টার্সও মাদুরোকে বহনকারী উড়োজাহাজের নিউইয়র্কে অবতরণের তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত একটি সুরক্ষিত সামরিক দুর্গ থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

মাদুরোকে আটকের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাশিয়াসহ কয়েকটি দেশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা দাবি করেছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোর সমর্থকরা তার মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন।

এই ঘটনাকে ঘিরে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে আনা হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে

যুক্তরাষ্ট্রের অভিযানে আটক মাদুরো, নিউইয়র্কে পৌঁছেছে তাকে বহনকারী উড়োজাহাজ

আপডেট সময় : ০৩:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬