চট্টগ্রাম ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তিন রাস্তার মুখে রাতের আঁধারে দেয়াল নির্মাণ, এলাকাবাসীর প্রতিবাদে ভেঙে ফেলা

রাজৈরের হাসানকান্দি ‘ইতালির মোড়ে’ সরকারি সড়কে অবৈধ দেয়াল নির্মাণ, দুর্ঘটনার আশঙ্কায় উত্তেজনা

মোঃ মাহামুদুল হাসান
  • আপডেট সময় : ০৭:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহামুদুল হাসান | মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ‘ইতালির মোড়’ এলাকায় সরকারি আঞ্চলিক সড়কের ওপর অবৈধভাবে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সড়কের সঙ্গে কোনো ফাঁকা জায়গা না রেখে তিন রাস্তার মুখে দেয়াল নির্মাণ করায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী দেয়ালটি ভেঙে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুল শরীফ একই গ্রামের বাসিন্দা। তিনি বাইরে থেকে ভাড়া করা লোকজন এনে গভীর রাতে সরকারি সড়কের গা ঘেঁষে দেয়াল নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, সড়কের পাশে নিয়ম অনুযায়ী এক হাত জায়গাও ফাঁকা রাখা হয়নি। ফলে তিন রাস্তার মোড়ে চলাচলকারী যানবাহনের দৃষ্টিসীমা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
এ বিষয়ে ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম শরীফ বলেন,
“বাবুল শরীফকে আগেই এলাকাবাসীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কারও কথা না শুনে রাতের আঁধারে ভাড়া করা লোক দিয়ে দেয়াল নির্মাণ করেন।সরকারি সড়কের সঙ্গে কোনো ফাঁকা জায়গা না রেখে এভাবে দেয়াল নির্মাণ সম্পূর্ণ অবৈধ ও অত্যন্ত বিপজ্জনক। পরিস্থিতি বিবেচনায় এলাকাবাসী দেয়ালটি ভেঙে দিতে বাধ্য হয়।”

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর বাবুল শরীফ এলাকাবাসীকে মামলা-মোকদ্দমার ভয় দেখাচ্ছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ইউপি সদস্য বলেন,
“ভবিষ্যতে যাতে কেউ সরকারি সড়কে এ ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”
এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে প্রভাবশালীরা সরকারি সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ করলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভোগে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারি পদক্ষেপ না থাকলে সামাজিকভাবে প্রতিবাদ করলেও উল্টো হয়রানির শিকার হতে হয়।

এদিকে অভিযুক্ত বাবুল শরীফের প্রভাবের কারণে অনেকেই দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সরকারি সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তিন রাস্তার মুখে রাতের আঁধারে দেয়াল নির্মাণ, এলাকাবাসীর প্রতিবাদে ভেঙে ফেলা

রাজৈরের হাসানকান্দি ‘ইতালির মোড়ে’ সরকারি সড়কে অবৈধ দেয়াল নির্মাণ, দুর্ঘটনার আশঙ্কায় উত্তেজনা

আপডেট সময় : ০৭:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬