চট্টগ্রাম ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন

আদিতমারীতে দাকোপে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত, মানবিক ও প্রযুক্তিনির্ভর সমাজসেবার অঙ্গীকার

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৮:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার | লালমনিরহাট প্রতিনিধি:
আদিতমারী উপজেলার দাকোপে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধানকান্ত হালদার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও মানবিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি ও মোবাইল ব্যাংকিং ব্যবহারের ফলে ভাতা বিতরণে জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এবং সেবা গ্রহণকারীরা আগের তুলনায় সহজ ও সুশৃঙ্খলভাবে সেবা পাচ্ছেন।

অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ শরীফ ওসমান বিন হাদিসসহ সকল জুলাই যোদ্ধার আত্মত্যাগ স্মরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তর বর্তমানে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং ক্যান্সারসহ ছয়টি জটিল রোগে আক্রান্তদের এককালীন আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুদ বলেন,
“সমাজের প্রতিটি মানুষ যাতে সমান মর্যাদা ও সুযোগ পায়, সেই লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ ছাড়া কোনো কল্যাণমূলক উদ্যোগ সফল হতে পারে না।”
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগী, ক্ষুদ্রঋণ গ্রহীতা, সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও মানবিক কল্যাণমুখী সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬-এর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন

আদিতমারীতে দাকোপে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত, মানবিক ও প্রযুক্তিনির্ভর সমাজসেবার অঙ্গীকার

আপডেট সময় : ০৮:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬