চট্টগ্রাম ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাজারে সবজির দাম কম, উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন আদিতমারীর কৃষকরা

আদিতমারীতে শীতকালীন কাঁচাবাজারে ধস: বাঁধাকপি ও আলুর দাম কমে দিশেহারা চাষিরা

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আদিতমারী উপজেলায় শীতকালীন সবজির ভরা মৌসুমেও কাঁচাবাজারে আশানুরূপ দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। গত বছরের তুলনায় চলতি মৌসুমে বাঁধাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজের ফুল, নাপা শাক ও পালং শাকসহ বিভিন্ন শীতকালীন সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা।
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শটিবাড়ি বাজারের পশ্চিম পাশে কথা হয় কৃষক মোঃ হাফেজ আলী (৬০)-এর সঙ্গে। তিনি জানান, গত বছর ৪০ শতাংশ জমিতে প্রায় ৭ হাজার বাঁধাকপি এবং এক বিঘা জমিতে আলু চাষ করে ভালো লাভ করেছিলেন। তখন একটি বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও এবার দুই থেকে তিন কেজি ওজনের বাঁধাকপি বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১৫ টাকায়। নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকায়। এতে সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে বলে জানান তিনি।
একই ইউনিয়নের আরেক কৃষক মোঃ নয়ন মিয়া (৩৩) বলেন, “গত বছরের মতো দাম থাকলে এবারও শীতকালীন সবজি চাষে আমরা লাভবান হতে পারতাম। আমি এবার ৩৩ শতাংশ জমিতে বাঁধাকপির চারা রোপণ করেছি। কিন্তু বাজারে দাম কম থাকায় বিক্রি করতে পারছি না। এখন শুধু চারার দাম উঠলেই বিক্রি করার চিন্তা করছি।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী মৌসুমে অনেক কৃষকই বাঁধাকপি চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন।
অন্যদিকে দুর্গাপুর ইউনিয়নের কাঁচাবাজারের ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান (৫৩) জানান, “গত বছর চাষি ও ব্যবসায়ী—দু’পক্ষই লাভবান হয়েছিল। কিন্তু এবার বাজারে কাঁচা তরকারির দাম এতটাই কম যে ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।” তিনি আশা প্রকাশ করেন, শীতের প্রকোপ কমে গেলে বাজারে সবজির দাম কিছুটা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাজারে সবজির দাম কম, উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন আদিতমারীর কৃষকরা

আদিতমারীতে শীতকালীন কাঁচাবাজারে ধস: বাঁধাকপি ও আলুর দাম কমে দিশেহারা চাষিরা

আপডেট সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬