চট্টগ্রাম ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা অমান্য, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক: পাঁচবিবিতে অধিকাংশ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত হয়নি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন সংক্রান্ত নির্দেশনা মানেনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অধিকাংশ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর। সরকারি প্রজ্ঞাপনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও বাস্তবে এর ব্যত্যয় লক্ষ্য করা গেছে।

জানা যায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু সরেজমিনে দেখা যায়, পাঁচবিবি উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগজানা উচ্চ বিদ্যালয়, বাগজানা ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, বালিঘাটা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, সুলতানপুর বিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি।
বালিঘাটা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা জোসনা আক্তার জানান, পতাকা উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত লোক অনুপস্থিত থাকায় এবং পতাকার বাঁশ ভেঙে যাওয়ায় পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি। কাঁশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা তনু সহ একাধিক প্রতিষ্ঠান প্রধান দপ্তরি কাম নৈশপ্রহরীর ওপর দায় চাপিয়ে দায়সারা বক্তব্য দেন।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা অমান্য, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক: পাঁচবিবিতে অধিকাংশ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত হয়নি

আপডেট সময় : ০৫:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬