চট্টগ্রাম ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ; তিতাস থানায় মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর; ৩১ জনের বিরুদ্ধে মামলা,এলাকায় উত্তেজনা

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে তিতাস থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মুকবুল হোসেন অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলকে প্রধান আসামি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ এবং একই গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মোকাররম হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব গ্রুপের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়ার নির্বাচনি কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর অনুসারী সাইফুল মেম্বার গ্রুপের মোকাররম হোসেন ও মুকবুল হোসেনসহ ৮-১০ জন পাশের গ্রাম জগতপুরে যান। কমিটি গঠন শেষে বাড়ি ফেরার পথে মানিককান্দি এলাকায় প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে।

এতে আবুল হোসেন মোল্লা গ্রুপের দুইজন আহত হন।
অভিযোগ রয়েছে, ঘটনার খবর পেয়ে এসহাক মোল্লা জুয়েল তার অনুসারীদের নিয়ে মানিককান্দিতে অবস্থিত বিএনপির অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

মামলার বাদী মুকবুল হোসেন বলেন,“নির্বাচনি কমিটি গঠন শেষে ফেরার পথে আমাদের ওপর হামলা করা হয়। পরে পরিকল্পিতভাবে বিএনপির অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি।”

তবে অভিযোগ অস্বীকার করে এসহাক মোল্লা জুয়েল বলেন, “আমাদের লোকজন চটপটি খেতে গেলে প্রতিপক্ষ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের দুইজন আহত হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। রাজনৈতিকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, “উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ; তিতাস থানায় মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর; ৩১ জনের বিরুদ্ধে মামলা,এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬