বেতাগীতে প্রয়াত খালেদা জিয়ার মাগফিরাত কামনায় নেতাকর্মীদের মিলনমেলা
বেতাগীতে আরাফাত রহমান নয়নের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৬:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

মোঃ সৌরব | বেতাগী,বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন বেতাগী উপজেলা যুবদলের নেতা মোঃ আরাফাত রহমান নয়ন। অনুষ্ঠানটি বেতাগী উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
এরপর বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
বক্তারা উল্লেখ করেন, প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা পালন করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, নানা প্রতিকূলতা ও বাধার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা রক্ষায় তার ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দোয়া ও মিলাদ মাহফিলে বেতাগী উপজেলা বিএনপি, বেতাগী পৌর বিএনপি, উপজেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার দেখানো পথ অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।














