চট্টগ্রাম ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদকবিরোধী অভিযানে মোহনপুরে রাজনৈতিক পরিচয়ধারী যুবক আটক

মোহনপুরে ৮০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা সাকিবুল হাসান লিটন গ্রেপ্তার

জিবন
  • আপডেট সময় : ০৭:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সাকিবুল হাসান লিটন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে মোহনপুর থানার এসআই মো. ইয়ামিন আলী ও এএসআই মো. রিপন হোসাইন-এর নেতৃত্বে উপজেলার বাকশিমইল ইউনিয়নের বরইকুড়ি রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোহনপুর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বরইকুড়ি গ্রামের একটি চা দোকানের পাশে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি নিজের নাম-পরিচয় প্রকাশ করেন সাকিবুল ইসলাম ওরফে লিটন (৩০)। তিনি মোহনপুর উপজেলা সদর মোহনপুর বিলপাড়া এলাকার মৃত মনিরুল ইসলাম ওরফে মন্টুর ছেলে।
আটকের পর তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের একটি জিপার ব্যাগে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বর্তমানে মোহনপুর থানা হেফাজতে রয়েছেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। যেই হোক—কেউ ছাড় পাবে না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় থাকা সাকিবুল হাসান লিটনের মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকবিরোধী অভিযানে মোহনপুরে রাজনৈতিক পরিচয়ধারী যুবক আটক

মোহনপুরে ৮০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা সাকিবুল হাসান লিটন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬