৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন, প্রশাসন শিক্ষার্থী ও কর্মীদের জন্য নির্দেশনা দিয়েছে
আগামী ৬ জানুয়ারি জকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন নির্দেশনা
- আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য ৪ থেকে ৬ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং এ সময় কোনো ছুটির আবেদন করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা সফরের সময়সূচি স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি সকল অনুষদের ডিন,ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানগণকে বিষয়টি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশনা শিক্ষার্থী নির্বাচনকে নির্বিঘ্ন, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যকে কেন্দ্র করে গ্রহণ করা হয়েছে।














