চট্টগ্রাম ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

উত্তরায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্থানীয় তরুণ খেলোয়াড়দের উৎসাহব্যাঞ্জক অংশগ্রহণ

ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সম্পন্ন, তরুণদের সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

মোঃ সৌরব
  • আপডেট সময় : ০৭:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সৌরব | ঢাকা প্রতিনিধি:

রাজধানীর উত্তরা এলাকার ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাবের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় তরুণ খেলোয়াড়রা প্রাণবন্ত ও উৎসাহব্যাঞ্জক পরিবেশে অংশগ্রহণ করে, যা সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করেছে।
পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মোঃ সোহেল রানা, সভাপতি, ৫৩নং ওয়ার্ড, বিএনপি উপস্থিত ছিলেন। তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি মোঃ সাইদ হাসান সাগর, আহ্বায়ক, তুরাগ থানা, ঢাকা বিএনপি বলেন,“ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব সীমিত সামর্থ্যের মধ্যেও সুন্দর ও সুশৃঙ্খল টুর্নামেন্ট আয়োজন করেছে, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ভবিষ্যতেও তরুণদের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আমরা পাশে থাকব।”
অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “জয়-পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ। খেলাকে খেলাই হিসেবে গ্রহণ করে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রেখে খেলাধুলা চালিয়ে যেতে হবে।”

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে উত্তরা এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তরুণ সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উত্তরায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্থানীয় তরুণ খেলোয়াড়দের উৎসাহব্যাঞ্জক অংশগ্রহণ

ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সম্পন্ন, তরুণদের সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

আপডেট সময় : ০৭:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬