চট্টগ্রাম ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাতের অন্ধকারে আগুনের সূত্রপাত, পুড়ে ছাই দুটি ব্যবসা প্রতিষ্ঠান

নোয়াখালীর সেনবাগে পাশাপাশি দুই দোকানে ভয়াবহ আগুন,ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

মোঃ জসিম উদ্দিন সেনবাগী
  • আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৪৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জসিম উদ্দিন সেনবাগী | নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত ৮নং বিজবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার রাতে ঐতিহ্যবাহী পূর্ব বিজবাগ নূরীয়া নূরানী মাদ্রাসার সামনে অবস্থিত পাশাপাশি দুটি দোকানে অজ্ঞাত কারণে আগুন লেগে যায়।

স্থানীয়রা জানান, রাতের নিরবতায় হঠাৎ দোকান দুটিতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসে এবং দোকান মালিকদের খবর দেয়। পরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ততক্ষণে দোকান দুটির সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে গেলে সাংবাদিক মোঃ জসিম উদ্দিন সেনবাগীকে দোকান মালিকরা জানান, দোকান দুটিতে টিভি, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান মালামাল ছিল, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। এই অগ্নিকাণ্ডে তারা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,একই সঙ্গে দুটি দোকানে আগুন লাগার ঘটনা রহস্যজনক। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তারা বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও মর্মাহত ভাব বিরাজ করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাতের অন্ধকারে আগুনের সূত্রপাত, পুড়ে ছাই দুটি ব্যবসা প্রতিষ্ঠান

নোয়াখালীর সেনবাগে পাশাপাশি দুই দোকানে ভয়াবহ আগুন,ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫