চট্টগ্রাম ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৭.৫ ডিগ্রি সেলসিয়াসে নামলো তাপমাত্রা, শীতে বিপর্যস্ত গোপালগঞ্জের শ্রমজীবী ও কৃষকরা

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৮:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি | লুৎফর সিকদার:

গোপালগঞ্জে চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এ মৌসুমের সর্বনিম্ন।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানান, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে মাত্র ২০০ মিটারে। জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পুরো অঞ্চল কুয়াশার চাদরে ঢাকা পড়েছে।
শীতের তীব্রতায় নিম্ন আয়ের মানুষ, নদী তীরবর্তী বাসিন্দা ও শ্রমজীবীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। জীবিকার তাগিদে শ্রমজীবীরা সকাল থেকেই রাস্তায় বের হলেও শীতের কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছে।

গোপালগঞ্জ শহরের রিকশাচালক আব্দুল মজিদ বলেন, “হিমেল শীতে রিকশা চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে। যাত্রী কম থাকায় আয়ও কমে গেছে।”
সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষক অবনি মন্ডল জানান, ইরি ধান সংগ্রহের মৌসুম চললেও শীতের তীব্রতায় মাঠে কাজ করা যাচ্ছে না,পাশাপাশি শ্রমিক সংকটও দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে তিন দিন গোপালগঞ্জ জেলায় শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৭.৫ ডিগ্রি সেলসিয়াসে নামলো তাপমাত্রা, শীতে বিপর্যস্ত গোপালগঞ্জের শ্রমজীবী ও কৃষকরা

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ০৮:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫