চট্টগ্রাম ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পৃথক তিনটি অভিযানে ১৭,৮০০ পিস ইয়াবা, ৬০ কেজি গাঁজা ও বিদেশি পিস্তলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৭,৮০০ পিস ইয়াবা, ৬০ কেজি গাঁজা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে. পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদরের ধর্মপুর, গাজিপুর ও রাজমঙ্গলপুর এলাকায় পৃথক তিনটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা ১৭,৮০০ পিস ইয়াবা, ৬০ কেজি গাঁজা এবং একটি বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার গাজিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আঃ কাদের তপু (২০)-কে, যিনি সদর উপজেলার গাজিপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।
র‌্যাবের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরবর্তীতে গাজিপুর এলাকায় পৃথক অভিযানে ১৭,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং আঃ কাদের তপু গ্রেফতার হন।

অপরদিকে,রাজমঙ্গলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে পলাতক আসামী জসিম খন্দকারের বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জসিম খন্দকার রাজমঙ্গলপুর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আঃ কাদের তপু স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন। অন্যদিকে জব্দকৃত গাঁজার মালিক পলাতক জসিম খন্দকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পৃথক তিনটি অভিযানে ১৭,৮০০ পিস ইয়াবা, ৬০ কেজি গাঁজা ও বিদেশি পিস্তলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৭,৮০০ পিস ইয়াবা, ৬০ কেজি গাঁজা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫