চট্টগ্রাম ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নতুন বছরকে কেন্দ্র করে সমুদ্র সৈকত ও শহরজুড়ে বাড়তি নিরাপত্তা, জেলা পুলিশের কড়া নির্দেশনা

নতুন বছর উদযাপনে কক্সবাজারে পুলিশের কড়া বার্তা, মানতে হবে একাধিক বিধি-নিষেধ

সারাদেশ৭১,কক্সবাজার
  • আপডেট সময় : ১১:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে একাধিক কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে জেলা পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে চলার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি এবং বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উন্মুক্ত স্থান ও সড়কে প্রকাশ্যে কোনো ধরনের কনসার্ট, নাচ কিংবা গানের অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার জেলার সকল বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, জয় রাইড এবং প্রতিযোগিতামূলক চালনা নিষিদ্ধ করা হয়েছে। নারী পর্যটকদের ইভটিজিং বা উত্ত্যক্ত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

হোটেল ও মোটেলগুলোতে ইনডোরে কোনো অনুষ্ঠান আয়োজন করা হলে তা সংশ্লিষ্ট থানাকে জানানো এবং সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য ডিএসবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

জেলা পুলিশের পক্ষ থেকে থার্টি ফার্স্ট নাইট শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নতুন বছরকে কেন্দ্র করে সমুদ্র সৈকত ও শহরজুড়ে বাড়তি নিরাপত্তা, জেলা পুলিশের কড়া নির্দেশনা

নতুন বছর উদযাপনে কক্সবাজারে পুলিশের কড়া বার্তা, মানতে হবে একাধিক বিধি-নিষেধ

আপডেট সময় : ১১:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫