চট্টগ্রাম ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে পটিয়ায় নির্বাচনী লড়াইয়ে নামলেন

পটিয়া চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৪:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান (বিনজু) | পটিয়া,চট্টগ্রাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কলিম উল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ, জসীমউদ্দীন, মোহাম্মদ মামুন, শওকত হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন, পটিয়া উপজেলা যুবদল নেতা সাখাওয়াত হোসেন, নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাগর, ইলিয়াছ ও ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা সাংবাদিকদের জানান, দলের দুঃসময়ে ত্যাগী ও নির্যাতিত নেতার পাশে থেকে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তারা সৈয়দ সাদাত আহমেদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম। তবে দলীয় মনোনয়নের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ সাদাত আহমেদ।

সৈয়দ সাদাত আহমেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। তিনি ২০১৭ সালে আলোচিতভাবে ‘গুম’-এর শিকার হন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর তিনি ফিরে আসেন, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“আমি আজীবন জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি। আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমি নিজে নির্যাতনের শিকার হয়েছি। সেই অভিজ্ঞতা আমাকে আরও দৃঢ় করেছে। পটিয়ার মানুষের অধিকার, ভোটের মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।”

তিনি আরও জানান, জনগণ যদি তাঁকে নির্বাচিত করেন, তাহলে পটিয়াকে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে পটিয়ায় নির্বাচনী লড়াইয়ে নামলেন

পটিয়া চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ

আপডেট সময় : ০৪:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫