চট্টগ্রাম ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ধর্ষণের তিন মাস পরও মূল অভিযুক্ত অধরা, সুবিচারের দাবিতে পরিবার

বারহাট্টায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, তিন মাসেও ধর্ষক গ্রেপ্তার হয়নি

রিপন কান্তি গুণ
  • আপডেট সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রিপন কান্তি গুণ | নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরী সম্প্রতি সন্তান প্রসব করেছে। ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার না করায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। সুবিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী কিশোরীর বাড়ি বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর লামাপাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গত ৩ সেপ্টেম্বর বারহাট্টা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। অভিযোগের পর পুলিশ ধর্ষণে সহযোগিতার অভিযোগে পারুল আক্তার (৪৫) নামের এক নারীকে আটক করলেও ঘটনার মূল অভিযুক্ত কিবরিয়া (২৪) এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিবরিয়া স্থানীয় প্রভাবশালী এক জনপ্রতিনিধির আত্মীয় হওয়ায় গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, ধর্ষক গ্রেপ্তারের বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে উল্টো অভিযুক্তের অবস্থান জানাতে বলা হয়।

এদিকে ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় দরিদ্র পরিবারটি প্রতিবন্ধী কিশোরী ও তার নবজাতক সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভুক্তভোগীর মা জানান, অল্প বয়স ও শারীরিক অক্ষমতার কারণে কিশোরীটি সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছে না। অর্থের অভাবে নবজাতকের দুধ ও চিকিৎসা করানোও সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা শাখার কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি নৃশংস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। ভুক্তভোগী পরিবারকে আইনি ও মানবিক সহায়তা দিতে সংশ্লিষ্ট সকল মহলের এগিয়ে আসা উচিত।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আরিফুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্ষণের তিন মাস পরও মূল অভিযুক্ত অধরা, সুবিচারের দাবিতে পরিবার

বারহাট্টায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, তিন মাসেও ধর্ষক গ্রেপ্তার হয়নি

আপডেট সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫