চট্টগ্রাম ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্লাস্টিকের পাইপে লুকানো ছিল ভারতীয় নেশাজাতীয় সিরাপ

অভিনব কৌশল ব্যর্থ করে শিবগঞ্জ সীমান্তে ১২৩ বোতল মাদক উদ্ধার করল ৫৯ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবির চোখ ফাঁকি দিতে অভিনব কৌশল অবলম্বন করলেও তা ব্যর্থ করে দিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তে চৌকস টহলের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল নিয়মিত সীমান্ত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরবর্তীতে পাইপটি বিওপিতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে এর ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো প্লাস’ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে বিজিবির তৎপরতা আরও জোরদার হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীরা যতই নতুন নতুন পদ্ধতি অবলম্বন করুক না কেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্লাস্টিকের পাইপে লুকানো ছিল ভারতীয় নেশাজাতীয় সিরাপ

অভিনব কৌশল ব্যর্থ করে শিবগঞ্জ সীমান্তে ১২৩ বোতল মাদক উদ্ধার করল ৫৯ বিজিবি

আপডেট সময় : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫