চট্টগ্রাম ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ, সীমান্তজুড়ে বাড়ছে আতঙ্ক

২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচবিবি সীমান্তে ফের বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৪ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার সৃষ্টি হওয়ায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে পাঁচবিবি উপজেলার উচনা (ঘোনাপাড়া) সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করতে বাধ্য হয়।

এর আগের দিন শনিবার (২৭ ডিসেম্বর) ভোরেও একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। তখনও বিজিবির বাধায় কাজ বন্ধ হয় এবং পরে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং ইতোমধ্যে স্থাপিত অংশ অপসারণের আশ্বাস দেয়। একই সঙ্গে বিজিবি আনুষ্ঠানিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানায়।
স্থানীয়রা জানান, কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় শূন্যরেখার অত্যন্ত কাছাকাছি এই বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি টের পেয়ে তারা জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক আইন পরিপন্থী। পরিস্থিতি নিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ, সীমান্তজুড়ে বাড়ছে আতঙ্ক

২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচবিবি সীমান্তে ফের বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫