চট্টগ্রাম ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপির বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ১৭

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: সাবেক কাউন্সিলরসহ ১৭ জন গ্রেপ্তার

মোঃ গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৮:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম কিবরিয়া | রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’–এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্র জানায়, বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, দুজন মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছে বলে জানায় পুলিশ।

এ অভিযানে গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য ব্যক্তি হলেন মো. মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)। তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৫ ডিসেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপির বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ১৭

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: সাবেক কাউন্সিলরসহ ১৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫