চট্টগ্রাম ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পলাতক আইসিএল এমডির দৃষ্টান্তমূলক শাস্তি ও আমানত ফেরতের দাবিতে ভুক্তভোগীদের ক্ষোভ

কুমিল্লায় আইসিএল এমডি শফিক গ্রেপ্তার ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর পলাতক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা বাজার এলাকায় আইসিএলের ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, প্রবাসী, শিক্ষকসহ শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আইসিএল এমডি শফিকুল ইসলাম প্রতারণামূলক কৌশলে আমানতের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করেছেন। শুধু ধনিজকরা এলাকাতেই প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তারা। দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে উল্টো মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, আইসিএল সারা দেশে শাখা খুলে লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। টাকার অভাবে অনেকে চিকিৎসা করাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তব্য দেন ধনিজকরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হালিম, গোলাপ মিয়া, মো. ইয়াছিন মিয়া, মো. বাচ্চু মিয়া, শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন, প্রবাসী জয়নাল আবেদীন মজুমদার, কৃষক খলিলুর রহমান ও চালক মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, আদালতে শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও কিছু অসাধু ব্যক্তি ও কর্মকর্তার সহায়তায় তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এতে গ্রাহকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধন শেষে অবিলম্বে পলাতক আইসিএল এমডি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পলাতক আইসিএল এমডির দৃষ্টান্তমূলক শাস্তি ও আমানত ফেরতের দাবিতে ভুক্তভোগীদের ক্ষোভ

কুমিল্লায় আইসিএল এমডি শফিক গ্রেপ্তার ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫