বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি না ফেরার দেশে, ক্রিকেট বিশ্ব শোকাহত
- আপডেট সময় : ০৯:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ (২৭ ডিসেম্বর) সিলেটের আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক বাংলাদেশ জাতীয় দলের পেসার।
মাহবুব আলী জাকি বাংলাদেশ ক্রিকেটের একজন প্রতিষ্ঠিত মুখ ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে নামেন এবং ঘরোয়া পর্যায়ে ঢাকার বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলের সদস্যও ছিলেন। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটারদেরও প্রশিক্ষণ দিয়েছেন।
ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে এই শোক সংবাদ প্রকাশিত হয়েছে এবং দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে দুঃখের ছায়া নেমে এসেছে। মাহবুব আলী জাকির অবদান বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে।






















