চট্টগ্রাম ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পাঁচবিবিতে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও উন্নয়ন মেলায় সাংবাদিকসহ ১৫ গুণীজনকে সম্মাননা।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবদান: মোহনা টেলিভিশনের সাংবাদিক আকতার হোসেন বকুল পেলেন সম্মাননা ক্রেস্ট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের সুখ-দুঃখ তুলে ধরায় মোহনা টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি আকতার হোসেন বকুলকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত “তারুণ্যের উৎসব-২০২৫ উপজেলা দিবস ও উন্নয়ন মেলা”-র আয়োজনে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন এই সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাংবাদিক আকতার হোসেন বকুলের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সমাজে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, সামাজিক অনিয়ম তুলে ধরা এবং জনস্বার্থে সাংবাদিকতার অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হয়।
জাকস ফাউন্ডেশন প্রতিবছর সমাজে বিশেষ অবদান রাখা সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও সমাজসেবকদের উৎসাহিত করতে এমন সম্মাননামূলক কার্যক্রম আয়োজন করে থাকে। ক্রেস্ট প্রদান উপলক্ষে আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ম্যারাথন দৌড় ও সাইকেল র‍্যালি।

অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, পরিচালক মোঃ রফিকুল ইসলাম বাদশা, সহকারী পরিচালক মোঃ সামসুল আলম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, জাকসের উপজেলা সমন্বয়কারী শ্রী গঙ্গেশ চন্দ্র রায় ও সহকারী সমন্বয়কারী মোঃ মুনসুর আলী উপস্থিত ছিলেন।
এ সময় মোহনা টিভির সাংবাদিক আকতার হোসেন বকুলসহ উপজেলার মোট ১৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচবিবিতে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও উন্নয়ন মেলায় সাংবাদিকসহ ১৫ গুণীজনকে সম্মাননা।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবদান: মোহনা টেলিভিশনের সাংবাদিক আকতার হোসেন বকুল পেলেন সম্মাননা ক্রেস্ট

আপডেট সময় : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫