খলিফাঘাট এলাকায় সংঘবদ্ধ হামলায় ছেলে-মায়ের উপর নৃশংসতা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ
কামরাঙ্গীরচরে ছেলে-মায়ের উপর সংঘবদ্ধ হামলা: মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ
- আপডেট সময় : ০৮:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মো: ইব্রাহিম হাওলাদার, বিশেষ প্রতিনিধি:
ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন খলিফাঘাট এলাকায় এক ছেলে ও তার মায়ের ওপর সংঘবদ্ধভাবে মারধর, শ্লীলতাহানি এবং লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে অভিযুক্তরা ১২ ডিসেম্বর ২০২৫ রাত ৮টার দিকে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে। তারা দরজা লাথি দিয়ে খোলে, বাদীকে গালিগালাজ করে এবং একপর্যায়ে কিল, ঘুষি ও লাথি মেরে মারধর করে। বাদীর মা এগিয়ে এলে তাকেও নির্মমভাবে মারধর করা হয়।
হামলার সময় অভিযুক্তরা বাদীর মায়ের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে এবং পরিবারের আসবাবপত্র ভাঙচুর করে। তারা বাদীর মোবাইল ফোন (২০ হাজার টাকা মূল্যমান) এবং মায়ের ব্যাগে থাকা ৫ হাজার টাকা লুট করে নেয়।
স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ঘরে তালা দিয়ে চলে যায়। আহত অবস্থায় বাবা-মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কামরাঙ্গীরচর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।














