চট্টগ্রাম ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হরিণহাটি এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড, আতঙ্ক

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন | কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ গ্যাস লাইনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং এলাকাটি নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান রায়হান চৌধুরী জানান, হরিণহাটি এলাকায় গ্যাস লাইনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরিণহাটি এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আপডেট সময় : ০৭:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫