চট্টগ্রাম ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মানবিকতার টানে বাবা–হারা শিশুর পাশে দাঁড়াল স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ১২:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু |আমতলী,বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে আমতলী সদর ইউনিয়নের নাছনা পাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাবা–হারা এতিম শিশু মো. আরাফাতের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরম দারিদ্র্যের কারণে শিশুটি মানবেতর জীবনযাপন করছিল। থাকার মতো ন্যূনতম ব্যবস্থা না থাকা এবং শীত নিবারণের উপযোগী পোশাকের অভাবে তার কষ্টের খবর জানাজানি হলে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যদের হৃদয় গভীরভাবে নাড়া দেয়।
মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনের সদস্যরা শিশুটির পাশে দাঁড়িয়ে তাকে একটি লেপ ও প্রয়োজনীয় শীতের পোশাক উপহার দেন। এতে শীতের কষ্ট থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এই মানবিক উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা করেন সংগঠনের কর্মসূচি সম্পাদক HM Sojib, আবদুল হান্নান শাহ্, তানজিল (Tanjil Shikdar) সিকদার এবং হেয়ার কেয়ার বিউটি পার্লার (হেয়ার কেয়ার বিউটি সেলুন)।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সাংবাদিক মাইনুল ইসলাম রাজু এবং সংগঠনের সদস্য আলেয়া জান্নাত।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একটি শিশুর মুখে হাসি ফোটানোই তাদের সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানবিকতার টানে বাবা–হারা শিশুর পাশে দাঁড়াল স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১২:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫