চট্টগ্রাম ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক পথচলা

সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদান

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান | ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন— সালথা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মাতুব্বার এবং আওয়ামী লীগের সোনাপুর ইউনিয়ন কমিটির সদস্য জালাল মোল্যা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুল হক মাতুব্বার বলেন, “আওয়ামী লীগের সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ছিল। আজ থেকে আমি আওয়ামী লীগের সকল পদ ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। ভবিষ্যতে আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকবো না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি।”

অপর নেতা জালাল মোল্যা বলেন,“আমি এলাকা ভিত্তিক রাজনীতি করি। আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে আমার নাম সদস্য হিসেবে রয়েছে বলে শুনেছি। আজ থেকে আমি আওয়ামী লীগের সব পদ ও রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করছি। বিএনপির আদর্শ আমাকে মুগ্ধ করেছে। তাই আজ থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে চাই।”

সংবাদ সম্মেলনের শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হকের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, বিএনপি নেতা তারা মিয়া, যুবদল নেতা লিয়াকত হোসেন, শহিদুল ইসলাম, সাব্বির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক পথচলা

সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদান

আপডেট সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫