চট্টগ্রাম ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রশাসনের অভিযানের পরও অব্যাহত খনন, ক্ষতিগ্রস্ত কৃষক ও বাড়ছে সহিংসতার আশঙ্কা

রাজশাহীর দুর্গাপুরে থামছেই না ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, আতঙ্কে কৃষকরা

বিশেষ প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই থামানো যাচ্ছে না। উপজেলার ২নং কিসমত গনকৈড় ইউনিয়নের ধামইন গ্রামের একটি বিলে প্রকাশ্যে চলছে পুকুর খননের কাজ। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কৃষিজমি, অন্যদিকে খননকৃত মাটি পরিবহনের সময় সড়কে মাটি পড়ে চলাচলে ভোগান্তি ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর উপজেলা প্রশাসন একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় পুকুর খননকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষের মাঝে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
পুকুর খননকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় মারামারির ঘটনাও ঘটেছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী ও অর্থবিত্তের জোরে পুকুর খননকারী ব্যক্তি স্থানীয় জমির মালিক ও কৃষকদের ভয়ভীতি দেখিয়ে খনন কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রাজশাহীর মোহনপুরে পুকুর খননকে কেন্দ্র করে এক জমির মালিককে ভেকু চাপা দিয়ে হত্যার ঘটনার পর দুর্গাপুর এলাকাতেও একই ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
সূত্র বলছে, তাহেরপুর এলাকার এক মাছ ব্যবসায়ী ও আরও দুই ব্যক্তি আড়ালে থেকে পুকুরটি খনন করছেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একটি প্রভাবশালী গ্রুপের মাধ্যমে এই কাজ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় কৃষক ইব্রাহিম হোসেন বলেন, “পুকুর খননকারী মোস্তফা আমার সঙ্গে কোনো কথা না বলেই আমার সরিষা ক্ষেত মাটি ফেলে ভরাট করে দিয়েছে। আমি তিন বছরের জন্য জমি লিজ নিয়েছি। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।” একই অভিযোগ করেন আরও কয়েকজন কৃষক, যাদের সরিষার আবাদ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা জানান, এ ঘটনায় নিয়মিত অভিযান চালানো হয়েছে এবং একটি মামলা করা হয়েছে। বিষয়টি এখন থানা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন,“মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছিল, বর্তমানে সে জামিনে রয়েছে। ইউএনও মহোদয় পুনরায় অভিযান পরিচালনা করলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।”
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, “এ ঘটনায় নিয়মিত মামলা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রশাসনের অভিযানের পরও অব্যাহত খনন, ক্ষতিগ্রস্ত কৃষক ও বাড়ছে সহিংসতার আশঙ্কা

রাজশাহীর দুর্গাপুরে থামছেই না ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, আতঙ্কে কৃষকরা

আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫