চট্টগ্রাম ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরগুনার আমতলীতে বিএডিসির পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরির সময় পুলিশ চারজনকে আটক করে; আদালতে একজনের কারাদণ্ড ও তিনজনের জামিন।

আমতলীতে সরকারি পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরি: ট্রলিসহ ৪ জন আটক, একজনের ১৫ দিনের কারাদণ্ড

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৫:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু | আমতলী,বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় সরকারি পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরির সময় ট্রলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সজিব (২৮), মো. বশির (২৫), মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. জুয়েল মৃধা (৩১) পরিত্যক্ত সরকারি ভবন ভেঙে ইট সংগ্রহ করে ট্রলিতে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক হন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইট বোঝাই ট্রলিসহ চারজনকে আটক করে।

আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান শুনানি শেষে মো. জুয়েল মৃধাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অপর তিনজনকে জামিনে মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আমতলী উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম জানান, সরকারি সম্পদ নষ্ট ও ইট চুরির ঘটনায় আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি ভবন ভেঙে ইট চুরির সময় ট্রলিসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বরগুনার আমতলীতে বিএডিসির পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরির সময় পুলিশ চারজনকে আটক করে; আদালতে একজনের কারাদণ্ড ও তিনজনের জামিন।

আমতলীতে সরকারি পরিত্যক্ত ভবন ভেঙে ইট চুরি: ট্রলিসহ ৪ জন আটক, একজনের ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫